Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে অটোচালক নিখোঁজ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ০২:২৩ পিএম

সোনারগাঁয়ে অটোচালক নিখোঁজ
Swapno

 

 

সোনারগাঁয়ে আ. বাছেদ মিয়া (৫১) নামে এক অটোচালক নিখোঁজ হয়েছেন। এ ঘটনার দুই দিনেও সন্ধান মেলেনি তার। বাছেদ মিয়া উপজেলার মোগরাপাড়া বাড়ী চিনিস এলাকার মৃত আঃ সাত্তার মিয়ার ছেলে। গত ৫ আগস্ট শুক্রবার বিকেলে অটো নিয়ে রাস্তায় বের হয়ে আর ফিরে আসেননি তিনি।

 

এ ঘটনায় তার বড় ভাই আব্দুল হক মিয়া গতকাল রবিবার সোনারগাঁ থানায় জিডি করেন। আব্দুল হক মিয়া জানান, শুক্রবার রাতে বাসায় ফিরেনি জানতে পেরে ওইদিন রাত ১০টার বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি ও আশেপাশের মানুষকে জানালে এমদাদ নামের একজন বলেন, বিকালে টিপরদী মধুমতী সিএনজি স্টেশনে তাকে দেখেছেন।

 

পরের দিন শনিবার খোঁজ নিলে সিএনজি স্টেশনের সিসিটিভি ফুটেজ তাকে দেখা যায়। এই দিন বিকেল ৫টার দিকে সে অজ্ঞাত ৩জন যাত্রী নিয়ে অবস্থান করছিলো।

 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ‘জিডি পাওয়ার পর নিখোঁজ আঃ বাছেদ মিয়ার সন্ধানে কাজ করছে পুলিশ।’ এন. এইচ/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন