Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১০:৪৪ পিএম

স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার
Swapno

 

 

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় ঢাকা জজ কোর্টের এডভোকেট রাশেদুল আলমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ আগস্ট) সকালে ফতুল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুল আলম পূর্ব মুসলিম পাড়ার এম,এ হাফিজ আহম্মেদের ছেলে। 


জানা যায়, ২০১৮ সালের ১১ মে পারিবারিক ভাবে ফতুল্লা চৌধুরী বাড়ীর উজ্জল চৌধুরীর মেয়ে উর্মি চৌধুরী (২৩) এর সাথে বিয়ে হয় রাশেদুল আলমের। তাদের চার বছরের দাম্পত্য জীবনে হানজালা রাফিদ বিন রাশেদ নামক আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের এক বছর যেতে না যেতেই গত দুই বৎসর যাবৎ ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী ও মামলার বাদী উর্মি চৌধুরীকে নির্যাতন করে আসছিলো। 


মেয়ের সুখের কথা চিন্তা করে যৌতুক লোভী স্বামী এড. রাশেদুল আলমকে বাদীর পরিবার থেকে তিন লাখ টাকা প্রদান করে। তিন লাখ টাকা প্রদানের পরও নির্যাতন করে আসছিলো। গত এক বছর পূর্বে যৌতুকের টাকার জন্য ছেলে সন্তানসহ বাদীকে বের করে দেয় গ্রেপ্তারকৃত রাশেদুল আলম। এরপর থেকে সে নিজ পিত্রালয়ে বসবাস করে আসছে।


এ নিয়ে স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের নিয়ে সমাঝোতার জন্য একাধিকবার বিচার-সালিশীও হয়। কিন্তু কোন ভাবেই সমাঝোতা হয়নি। গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সিরাজ মাতাব্বুর জানায়, গ্রেপ্তারকৃতের স্ত্রী নারায়নগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার গ্রেপ্তারী পরোয়ানা থানায় এলে তাকে রোববার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন