Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জের পূর্বাচলে নীলার লেডিস ক্লাব উচ্ছেদ করেছে রাজউক

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৮:৫৫ পিএম

রূপগঞ্জের পূর্বাচলে নীলার লেডিস ক্লাব উচ্ছেদ করেছে রাজউক
Swapno

 

# 'পূর্বাচল লেডিস ক্লাব' গুড়িয়ে দিয়েছে রাজউক

 

রূপগঞ্জের বহিষ্কৃত আওয়ামীলীগ নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার নির্মিত 'পূর্বাচল লেডিস ক্লাব' গুড়িয়ে দিয়েছে রাজউক। পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে খেলার মাঠ দখল করে এবং আবাসিক প্লটে গড়ে তোলা এই ক্লাবকে অবৈধ ঘোষনা করে রাজউক, বুধবার দিনভর অভিযান চালিয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে। 

 


রাজউক জানায়, দীর্ঘ দিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্থানীয় কিছু ব্যক্তি রাজউকের জমিতে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছেন। বিষয়গুলো রাজধানী উন্নয়ন কর্তৃৃপক্ষের নজরে এলে বুধবার পূর্বাচলের ১৩ নাম্বার সেক্টরে অভিযান চালিয়ে নীলার লেডিস ক্লাব এবং ২৪ নাম্বার সেক্টরে লাভ ফরেস্ট রেস্টুরেন্টের সমস্ত স্থাপনা উচ্ছেদ করেন তারা।

 


রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে চালানো উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের জোন-৪ এর পরিচালক মুকসুদুল আরেফিন, অথরাইজড অফিসার মাসুক আহমেদসহ বিভিন্ন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানায় রাজউক কর্তৃপক্ষ। 

 


পূর্বাচল ১৩ নম্বর সেক্টরের ৩০৫ নম্বর রোডে প্রায় তিন বিঘা জমি প্রতিবন্ধীদের খেলার মাঠ হিসেবে সংরক্ষণ করেছিল রাজউক। ওই প্লটের দুই বিঘা নীলা দখল করে তৈরি করেছেন পূর্বাচল লেডিস ক্লাব। চারপাশে সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছে সুইমিংপুল, অফিসকক্ষ, ব্যায়ামাগারসহ কয়েকটি অবকাঠামো। নীলা নিজেই ক্লাবের সভাপতি। ক্লাবটির সদস্যপদ বিক্রি চলছে তিন লাখ টাকায়। আজীবন সদস্যপদ চার লাখ; আর দাতা সদস্যপদ বেচাকেনা হচ্ছে ছয় লাখ টাকায়। এরই মধ্যে ক্লাবের সদস্য সংখ্যা ছাড়িয়েছে ২০০। 

 


উল্লেখ্য, পূর্বাচলের বিভিন্ন জমি দখলের অভিযোগের রিপোর্ট যুগের চিন্তা সহ আরো কয়েকটি গণমাধ্যমে প্রকাশের পর গত ৩ আগষ্ট জেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক পদ থেকে নীলাকে অব্যাহতি দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন