Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Icon

সোনারগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৮:৩২ পিএম

সোনারগাঁয়ে তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
Swapno

 

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে পিরোজপুরের একটি পরিত্যাক্ত চুনের কারখানা ও মেঘনার প্রতাপনগর এলাকার একটি চলমান চুনের কারখানায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে। 

 


তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ- মহাব্যবস্থাপক সুরুজ আলম জানান, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ও মেঘনার প্রতাপনগর এলাকায় দু'টি অবৈধ চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। 

 


যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, বলে জানান ভ্রাম্যমান আদালত। যত বাধাই আসুক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মেজবাহ উল হক ,প্রকৌশলী রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন