Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ এর অস্ত্র চালানোর ভিডিও ফেসবুকে ভাইরাল

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৭:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে ‘টেনশন গ্রুপ’ এর অস্ত্র চালানোর ভিডিও ফেসবুকে ভাইরাল
Swapno

 

সিদ্ধিরগঞ্জে 'টেনশন গ্রুপ' নামের একটি কিশোর গ্যাং গ্রুপের অস্ত্র চালানো ভিডিওসহ তাদের কর্মকান্ডের কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক গণমাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ভিডিওগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে।  ভিডিওগুলোতে দেখা যায়, টেনশন গ্রুপের প্রধান রাইসুল ইসলাম সীমান্ত পিস্তল ও গুলি নিয়ে গানের সঙ্গে নাচানাচি করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা কয়েকজন মিলে এক যুবককে নির্যাতন করছে।

 

এর আগে শনিবার (৬ আগষ্ট) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে টেনশন গ্রুপের প্রধান সীমান্তসহ ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১১। পরদিন র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তখন তাদেরকে তল্লাশি করে একটি ছোরা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি ছোরা এবং দুটি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করলেও কোনো পিস্তল উদ্ধার করা হয়নি। 

 


পুলিশ সূত্রমতে জানা যায়, তারা এখনো জামিনে বেরিয়ে আসতে পারে নাই। তবে ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর এইসব অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। তা না হলে তারা জামিনে বেরিয়ে এসে এসব অস্ত্র নিয়ে আবারও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতে পারে। 


এ বিষয়ে মামলাটির তদন্তাধীন কর্মকর্তা (আইও) এসআই মোখলেসুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই তাদের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হবে। তারা বর্তমানে জেলহাজতে আছেন বলে জানান তিনি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি আমরা হাতে পেয়েছে। 

 


আমরা খুব শীঘ্রই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবাে। র‌্যাব-১১'র অধিনায়ক (সিও) লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আবারও অভিযান পরিচালনা করে এইসব অবৈধ অস্ত্র উদ্ধার করবো। এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন