Logo
Logo
×

নগরের বাইরে

এক বছরের সাজা এড়াতে নয় বছর পলাতক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৯:৩১ পিএম

এক বছরের সাজা এড়াতে নয় বছর পলাতক
Swapno



এক বছরের সাজা এড়াতে নয় বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ফতুল্লার আমিন(৫৫) নামক সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীর। শুক্রবার (১২ আগস্ট) রাতে তাকে ফতুল্লার লামাপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আমিন ফতুল্লা মডেল থানার আবুল হোসেনের পুত্র। 

 

পুলিশ জানায়, দস্যুতা ও মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা ২০০৪ সালের একটি মামলায় (২৮(১১)২০০৪) সিনিয়র চিফ জুডিয়াসাল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত নারায়ণগঞ্জ ২০১৩ সালে গ্রেফতারকৃত আমিনের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করে। তার অনুপস্থিতেই এ রায় ঘোষনা করা হয়। রায় ঘোষণার পূর্ব থেকেই সে পলাতক ছিলো। 

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানায়, সাজাপ্রাপ্ত আসামী আমিন মামলার রায় ঘোষণার পূর্ব থেকেই পলাতক ছিলো। রায়ের নয় বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন