সোনারগাঁয়ে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১১:২৮ পিএম
সোনারগাঁ হতে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার ও ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির আষাড়িয়ারচর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চট্টগ্রাম জেলার ডবলমুড়ি থানার ওলিফজর মেম্বার বাড়ী এলাকার মৃত সামসু হাওলাদার এর ছেলে মোঃ কবির (৩৪) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাট অষ্টগ্রাম এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬)। এ সময় গ্রেফতারকৃত কাছ থেকে ৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার ও ৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন আছে। এন.এইচ/জেসি


