Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সহোযোগীসহ মাদকের পাইকার মোল্লা মামুন গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৬:০৩ পিএম

ফতুল্লায় সহোযোগীসহ মাদকের পাইকার মোল্লা মামুন গ্রেফতার
Swapno

 

# গ্রেফতারকৃত মোল্লা মামুন (৩৫) ও মোঃ শিমুল (২৫) মাদকের বড় পাইকার: ফজলুল হক, পরিদর্শক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর "খ" অঞ্চল



ফতুল্লার স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত শ্রমিক লীগ নেতা মাহাবুবুর রহমান মামুন ওরফে মোল্লা মামুন কে এক সহযোগীসহ গ্রেফতার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার সস্তাপুরের আব্দুল মতিনের পুত্র মাহাবুবুর রহমান মামুন ওরফে মোল্লা মামুন (৩৫) ও একই থানার তল্লা এলাকার তৈমুছের পুত্র মোঃ শিমুল (২৫)। 

 

 

রোববার(১৪ আগস্ট) রাত ৮ টায় তাদের কে ফতুল্লার তল্লা চেয়ারম্যান বাড়ী রোডস্থ শরাফত আলীর চায়ের দোকানের সামনে রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। নারায়নগঞ্জ জেলা "খ" অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, ‘ক্রেতা বেশে তারা প্রথমে দুই বোতল ফেনসিডিল ক্রয় করার জন্য তাদের কে অর্ডার দিলে তারা চাহিদানুযায়ী ফেনসিডিল নিয়ে আসে।’

 

 

তখন তারা মোল্লা মামুন ও শিমুল কে গ্রেফতার করে। তাদের নিকট সংবাদ ছিলো এই দুই বিক্রেতার নিকট মাদকের বড় ধরনের চালান মজুদ রয়েছে। সেই মজুদ করা মাদকের সন্ধান দিতে তারা কালক্ষেপণ করায় এবং গ্রেফতার করার সংবাদ জানাজানি হয়ে গেলে সহোযোগীরা দ্রুত রক্ষিত মাদকের চালান অনত্র সরিয়ে ফেলে।

 

 

গ্রেফতারকৃত মোল্লা মামুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদকের বড় পাইকার বলে তিনি জানান। ফতুল্লা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত মামুনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। এন,এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন