প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে: রুহুল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৯:১১ পিএম
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৫ আগষ্ট) দুপরে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এই দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচন সভায় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আগষ্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ বাঙ্গালী জাতির মুক্তির জন্য তিনি জীবনের ১৪টি বছর কারাগারে কাটিয়েছেন। আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু একটি কুচক্রী মহল এই আগষ্ট মাস আসলেই দেশে নানা ষড়যন্ত্র শুরু করে দেয়। তাই সকলকে সজাগ থাকার আহবান জানান।
এসময় প্রধান অথিতির বক্তব্যে মেয়র আইভী বলেন, দেশের মানুষ এখন অনেক বেশী সচেতন। তারা জানে আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হচ্ছে। বিএনপি-জামাত দেশের সাধারণ মানুষের উপর যে জুলুম-নির্যাতন করেছে তাতে করে জনগণ এখন আর তাদের পক্ষে আসবেনা। তাই এই শোকের মাসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, শোককে শক্তিকে রুপান্তরিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই সাথে আগামীতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।


