Logo
Logo
×

নগরের বাইরে

২৭ আগষ্ট জনসভা করবেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৭:৪৬ পিএম

২৭ আগষ্ট জনসভা করবেন শামীম ওসমান
Swapno


আবারও জনসভার ডাক দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। যদিও এর আগেও একাধিকবার জনসভা ও সমাবেশের ডাক দিয়ে পরে তা স্থগিত করেছিলেন সরকারি দলের এই সাংসদ সদস্য। তিনি আবারও ২৭ আগস্ট জনসভা করবেন বলে জানিয়েছেন। সোমবার (১৫ আগস্ট) সকালে ফতুল্লার ভূঁইগড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি এ ঘোষণা দেন।

 

শামীম ওসমান বলেন, ‘জনসভার মধ্য দিয়ে আমরা প্রমাণ করব, এ নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আছে ও থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমাকে এমপি মনে করবেন না, আপনাদের একজন ভাই মনে করতে পারেন, কিংবা আপনাদের সন্তান, আপনাদের চাচা মনে করবেন। পৃথিবীতে একটা জিনিস নিশ্চিত-সেটা হলো আমাদের সবারই মরতে হবে। অন্যসব অনিশ্চিত। তাই আসেন, চলে যাওয়ার আগে সবাই মিলে এমন কোনো কাজ করি, যে কাজে আল্লাহ খুশি হন।’এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন