রূপগঞ্জে রংধনু গ্রুপের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৯:২৩ পিএম
রূপগঞ্জে শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে শোকসভা, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এতে অংশ নেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, হাজী সফিকুল ইসলাম,
আওয়ামীলীগ নেতা আলী আজগর আলতাফ হোসেন,মহিউদ্দিন, আশরাফুল আলম জেমিনসহ আরও অনেকে। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দুঃস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।এসএম/জেসি


