Logo
Logo
×

নগরের বাইরে

মসলা বাটার শিল দিয়ে ঘুমন্ত স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০৮:৩৪ পিএম

মসলা বাটার শিল দিয়ে ঘুমন্ত স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার
Swapno


# তিনদিন ঘরের বাহিরে থাকায় ক্রোধে এই হত্যাকাণ্ড


সদর উপজেলার কুতুবপুরে পশ্চিম রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জেরে এবং বউ তিন দিন স্বামীকে না বলে ঘরের বাহিরে থাকায় ঘরে থাকা মসলা বাটার শিল (পুতা) দিয়ে  স্বামী কর্তৃক  স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১৬  আগস্ট সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের মধ্য রসুলপুর এলাকার হারুন রশিদের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



সরেজমিনে গিয়ে জানা যায় মধ্য রসুলপুর হারুন রশিদের বাড়ির ভাড়াটিয়া লক্ষ্মীপুর জেলার সদর থানা চর ভোঁতা গ্রামের ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মৃত নুরুন্নবী হাওলাদারের মেয়ে মোসাম্মৎ ফারজানা বেগম (২৮) কে  তার স্বামী লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার উত্তর চর মার্টিন গ্রামের স্থায়ী বাসিন্দা হাসান মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (৩০) পারিবারিক কলহের জেরে পুতা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।



পরে এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে ফতুল্লা মডেল থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এবং স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। এসময় ঘাতক স্বামী গ্রেফতারের আগে সাংবাদিকদের জানান আমার স্ত্রী বিগত তিন দিন ঘরের বাহিরে ছিল। তাকে জিজ্ঞেস করে ছিলাম কোথায় ছিলা সে কোন রকম উত্তর দেয় নাই; তাই তাকে পাটার পুতা (শিল) দিয়ে মাথায় বাড়ি দিয়ে আমি হত্যা করেছি।



এ বিষয়ে এলাকাবাসী জানান মাত্র কয়েক মাস আগে তাদের বিয়ে হয় প্রায়ই তাদের সংসারে ঝগড়া বিবাধ লেগে থাকতো গত সপ্তাহে তাদের স্বামী-স্ত্রীকে নিয়ে শালিসও হয়েছে আজ হঠাৎ সকালে জানতে পারলাম তার স্বামী ঘুমন্ত অবস্থায় মসলা বাটার পুতা দিয়ে মাথায় মুখে আঘাত করে এবং ঘটনাস্থলে তার স্ত্রী নিহত হন।



ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, গৃহবধূকে  হত্যার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু জানান, ‘স্ত্রীকে মসলা বাটার পুতো দিয়ে হত্যার অপরাধে প্রধান আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করে হাজতে রাখা হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’ এন.এইচ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন