ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২২, ০২:১৮ পিএম
ফতুল্লা মডেল থানা পুলিশ মাদক সম্রাজ্ঞী ডজন খানেক মাদক মামলার আসামী পারভিন ওরফে নাইট পারভীন (৩৮) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে তাকে পাগলা নন্দলালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পারভীন ওরফে নাইট পারভীন ফতুল্লা মডেল থানার লালপুেরর জমাদ্দারের মেয়ে।
এছাড়াও নাইট পারভীন গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত লিপু ওরফে বোমা লিপুর স্ত্রী। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীন কে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান জানান, ‘গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী নাইট পারভীনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’ এন.এইচ/জেসি


