Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৮:৪৯ পিএম

আড়াইহাজারে দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ
Swapno

 

আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ মহিলা আহত হয় ।  শুক্রবার (১৯ আগস্ট) ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

 

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আলমগীর এবং ৭ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুর রশিদের সমর্থকদের মধ্যে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে গত তিন দিন ধনে মহড়া চলছিল। ফলে তিন দিন ধরে জাঙ্গালিয়া বাজারের দোকানীরা দোকানপাট খুলতে পারছিল না এবং এলাকাবাসী কোন কেনাকাটা করতে পারছিল না।  

 

শুক্রবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন টেটা, বল্লম,ও নানা প্রকার ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ৪ মহিলা আহত হয়। আহতরা হলো রাখি (২৮), মাজেদা (২৫), বিথি (২১) এবং জাহানারা (২৬)। এক পর্যায়ে ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটলে সংবাদ পেয়ে থানা থেকে পুলিশ যায়।  আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছেে।এসএম/জেসি 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন