Logo
Logo
×

নগরের বাইরে

পুলিশ দেখে প্রাইভেটকার, ফেন্সিডিল ফেলে দৌড়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ০৯:২৫ পিএম

পুলিশ দেখে প্রাইভেটকার, ফেন্সিডিল ফেলে দৌড়
Swapno

 

পুলিশ দেখে ফেন্সিডিল ও প্রাইভেটকার ফেলে পালিয়ে গেলেন তিন মাদক কারবারী। পরে ঘটনাস্থল থেকে ১৬০ বোতল  ফেন্সিডিল (যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা) ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি (যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা) জব্দ করে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেন্সিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে মদনপুর বাসস্ট্যান্ডে অবস্থান নেন। এ সময় প্রাইভেটকারে ড্রাইভারসহ দুই অজ্ঞাত ব্যক্তিকে আসতে দেখে সিগন্যাল দেন। এ সময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশী করার সময় আসামিরা প্রাইভেটকারটি রেখেই দৌঁড়ে পালিয়ে যান।  ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসএম/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন