ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) পলাশ কান্তি অপরাধ দমনে জেলার শ্রেষ্ঠ এস.আই নির্বাচিত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন ব্যারাকের কনফারেন্স রুমে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় প্রথম বারের মতো তাকে এ সম্মাননা তুলে দেন নারায়গঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার( অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত)।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন( পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত), মো. নাজমুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার, (ক সার্কেল)জায়েদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মো. আমীর খসরু অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রসিকিউশন) সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ। এন.এইচ/জেসি


