Logo
Logo
×

নগরের বাইরে

ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৮:২৫ পিএম

ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

 

র‌্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৫৮০ পিচ ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।  গোপন সংবাদের ভিত্তিতে ২১শে আগষ্ট দিবাগত রাতে উপজেলার পিরোজপুর ইউপির দুধঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁ থানার পিরোজপুর ইউপির দুধঘাটা এলাকার মোঃ মোক্তার হোসেনের ছেলে আল আমিন (২২) ও একই থানা,ইউপির কান্দাপাড়া এলাকার নুরুজ্জামান (২০)। এসময় তাদের কাছ থেকে ৫৮০ পিচ ইয়াবা,১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।এসএম/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন