র্যাবের হাতে গ্রেফতার চার মাদক ব্যবসায়ী জেলহাজতে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৭:৩২ পিএম
ফতুল্লার বিভিন্ন এলাকায় সোমবার র্যাবের অভিযানে ৯৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার চার মাদকব্যবসায়ীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানে আদালতে আসামীদের উপস্থিত করা হলে আদালত জেলহাজতে প্রেরণ করেন। তবে আসামিদের কারো বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করেনি পুলিশ।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে যুগের চিন্তাকে জানান, আসামীকে সিডব্লিউ মূলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদের কেউ জামিন শুনানি করেনি। প্রসঙ্গত, সোমবার ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১১। এসময় এক সহযোগীসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ২২ আগস্ট র্যাব-১১’র এশটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতাররা হল, ফতুল্লা থানার গোয়ালপাড়া জিএন রোডের মৃত আব্দুল সোবহানের ছেলে মো. মানিক (৪১), ফতুল্লা থানার দিঘুলিপুর উল্টর নরসিংহপুর মো. আলতাফ হোসেন (৪৫), গলাচিপা কলেজ রোড আওয়াল চেয়ারম্যানের বাড়ির গলি এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে মো. তোতা মিয়া (৩৮) এবং কুতুবপুর সেহারচর এলাকার রেজাউল করিমের ছেলে মো. তুষার আহমেদ (২৮)।
র্যাব-১১’র সিপিসি-১ নারায়ণগঞ্জের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফতুল্লা থানার গোয়ালপাড়া জিএন রোডের মৃত আব্দুল সোবহানে ছেলে মো. মানিক (৪১), ফতুল্লা থানার দিঘুলিপুর উল্টর নরসিংহপুর মো. আলতাফ হোসেন (৪৫), গলাচিপা কলেজ রোড আওয়াল চেয়ারম্যানের বাড়ির গলি এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে মো. তোতা মিয়াকে (৩৮) ফতুল্লা থানার কাশীপুর এবং দেওভোগ এলাকা হতে ৯৭৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি মতে ফতুল্লার দাপাইদ্রাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার সহযোগী অপর আসামী কুতুবপুর সেহারচর এলাকার রেজাউল করিমের ছেলে মো. তুষার আহমেদকে (২৮) গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারের পূর্বেই আসামী তুষার আহমেদ এর সহযোগীতায় উক্ত মাদক ব্যবসার কাজে জড়িত অপর চার আসামী যথাক্রমে মো. শাহাবুদ্দিন (৪২), মো. রাব্বি মোল্লা (২৮), সোহেল (৩০) এবং আলম (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে র্যাব।এসএম/জেসি


