Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুর হাইওয়ে পুলিশের চৌকস অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৮:৩০ পিএম

কাঁচপুর হাইওয়ে পুলিশের চৌকস অভিযানে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার
Swapno

 

সোনারগাঁয়ে ৫২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক জব্দ করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি ট্রাক তল্লাশী করে ওই ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় ড্রাইভার-হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাচঁপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের একটি টিম ফেনসিডিল পাচারের গোপন সংবাদ পেয়ে কাঁচপুর এলাকায় অবস্থান নেন।

 

এসময় পুলিশ ঢাকাগামী ঢাকা (মেট্রো- ট ২৪-৩৪৪৬) ট্রাককে থামার জন্য সিগন্যাল দিলে ট্রাকটি রেখেই ড্রাইভার-হেলপার দৌঁড়ে পালিয়ে যান।  ওসি নবীর হোসেন আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।এসএম/জেসি 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন