Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাছ ব্যবসায়ী নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১০:১৩ পিএম

বন্দরে মাছ ব্যবসায়ী নিখোঁজ
Swapno


বন্দরে মাছ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মনির হোসেন (৫৫) নামে এক মৎস ব্যবসায়ী  গত ২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার (২৮ আগষ্ট) সকাল ৭টায় বন্দর উপজেলার আমৈর এলাকা থেকে মদনপুর একতা মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে ওই মৎস ব্যবসায়ী নিখোঁজ হয়।

 

নিখোঁজ মাছ বিক্রেতা মনির হোসেন বন্দর উপজেলার আমৈর এলাকার আব্দুল ছোবান মিয়ার ছেলে। এ ঘটনায় নিখোঁজের  স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন; যাহার জিডি নং- ১৩৮০ তাং- ৩০-০৮-২২ইং।

 

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার আমৈর এলাকার আব্দুল ছোবান মিয়ার ছেলে মনির হোসেন র্দীঘ দিন ধরে মদনপুর একতা মার্কেটের সামনে মাছ বিক্রি করে আসছে। প্রতিদিনের ন্যায় গত রোববার (২৮ আগষ্ট) সকাল ৭টায় মনির হোসেন মাছ বিক্রির উদ্দেশ্যে মদনপুর একতা মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গত দুই দিনেও বাড়িতে ফিরে আসেনি।

 

 

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ মাছ বিক্রেতা মনির হোসেনের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজের স্ত্রী বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ মাছ ব্যবসায়ী সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। এন.এইচ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন