Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে কীটনাশক খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

আড়াইহাজারে কীটনাশক খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ
Swapno

 

আড়াইহাজারে দাম্পত্য কলহের জের ধরে এক গৃহবধু কীটনাশক ওষুধ খাইয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ আগস্টে) বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামে দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম আকলিমা আক্তার(৩০)। সে বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের বছিরউদ্দিনের ওরফে বইচ্ছার মেয়ে ও মজিবর ওরফে মজির স্ত্রী।

 

 

জানা যায়, উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়িবিশনন্দী গ্রামের মজিবর ওরফে মজির স্ত্রী আকলিমা আক্তার মঙ্গলবার (৩০ আগষ্ট) সকালে দাম্পত্য কলহের জের ধরে কীটনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

 

দড়ি বিশনন্দী গ্রামের হান্নান মেম্বার জানান, `তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার ঢামেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।'

 

 

নিহতের পরিবারের দাবী তাকে বিষপানে হত্যা করা হয়েছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ‘ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন