Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিদেশী পিস্তলসহ ইউপি সদস্য গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩ পিএম

বন্দরে বিদেশী পিস্তলসহ ইউপি সদস্য গ্রেপ্তার
Swapno

 

বন্দরে সোহেল (২৮)  নামে এক অস্ত্রধারী ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ । ওই সময় র‌্যাব-১০ অস্ত্রধারী ইউপি সদস্যের শয়ন কক্ষের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে সুফার নিচে বিশেষ কৌশলে রক্ষিত ১টি বিদেশী পিস্তল, ১টি  ম্যাগাজিন, ৩টি কার্তুজসহ শয় ৫টি দেশীয় ছুরি, ১ টি চাপাতি ও ১টি পুরাতন টর্চ লাইট এবং ১টি সামসাং মোবাইল সেট  উদ্ধার করে।

 

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সোহেল বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় হেদায়েতপাড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। বর্তমানে সে মদনপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পালন করে আসছিল। গত মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৪টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় হেদায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেঅস্ত্রসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব-১০ সিপিএসসি হাবিলদার মোঃ মাঈনউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪২(৮)২২। তথ্য সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ সিপিএসসি হাবিলদার মাইনউদ্দিনসহ সঙ্গীয় র্ফোস র‌্যাব-১১ আওতাধীন বন্দরে মাদক উদ্ধার অভিযানে ডিউটি করছিল। ডিউটি করার সময় গোপন সংবাদে জানতে পারি মদনপুর আন্দিরপাড় হেদায়েতপাড়াস্থ জামিয়া কাশিমিয়া মাদ্রাসা সংলগ্ন জনৈক সোহেল মিয়ার বাড়িতে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করিতেছে।

 

এমন সংবাদের প্রেক্ষিতে উল্লেখিত র‌্যাব-১০ সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান কালে র‌্যাব-১০ সোহেল মিয়ার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে সোফার নিচে বিশেষ কৌশলে রাখা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩টি কার্তুজসহ ৬টি ধারালো অস্ত্র,১টি মোবাইল সেট ও একটি পুরাতন টর্চ লাইট উদ্ধারসহ অস্ত্রধারী ইউপি সদস্য সোহেলকে গ্রেপ্তার করে।

 

এ ঘটনায় র‌্যাব-১০ বাদী হয়ে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করলে মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম পাটুয়ারী গ্রেপ্তারকৃত অস্ত্রধারী মেম্বার সোহেলকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন