Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জুতা কারখানা সিলগালা ও ক্লিনিককে জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

সিদ্ধিরগঞ্জে জুতা কারখানা সিলগালা ও ক্লিনিককে জরিমানা
Swapno


সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি জুতার কারখানা সাময়িক সিলগালা ও একটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৪ আগষ্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

 

 

মো. সেলিমুজ্জামান জানান, ‘সিদ্ধিরগঞ্জে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ইপিক ফুটওয়্যার নামে একটি জুতা কারখানায় অনুমোদন বিহীন জুতা তৈরির অপরাধের কারখানাটি সাময়িক ভাবে সিলগালা করা হয়েছে।’ 

 

 

‘এছাড়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাস স্ট্যান্ডে মহানগর মা ও শিশু হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।’  অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম। এন.এইচ/জেসি   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন