Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ের বিষফোড়া নান্নু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

সোনারগাঁয়ের বিষফোড়া নান্নু
Swapno


# একের পর অপকর্ম করেও অদৃশ্য ইশারায় পার পেয়ে যান তিনি


সোনারগাঁয়ে বিতর্কিত যুবলীগ নেতা হিসেবে পরিচিত নান্নুর বির্তকিত কর্মকান্ডে সমলোচিত হচ্ছে সোনারগাঁ থানা আওয়ামীলীগ। এই যুবলীগ নেতার একের পর এক বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে বরাবর পার পেয়ে গিয়ে নানা রকম বিতর্ক এবং অপরাধমূলক কাজ করতে দ্বিধা বোধ করেন না। 

 


তার এই কর্মকান্ডে সমলোচিত হচ্ছে সোনারগাঁ থানা যুবলীগ সহ সোনারগাঁ থানা আওয়ামী লীগ কারণ সে সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি এবং সোনারগাঁ থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। 

 


সূত্র জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলন চলাকালে নান্নুর কর্মীবাহিনী দ্বারা সোনারগাঁয়ের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীদের মারধর ও লাঞ্ছিত করা হয় এবং নেতাকর্মীরা সম্মেলন স্থলেই নান্নুকে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়তে থাকেন। কিছুক্ষণ পরপরই তার লোকজন দ্বারা মারধর শিকার হওয়ায় নেতাকর্মীরা সম্মেলন স্থল ত্যাগ করে চলে যান। 

 


এদিকে এরফান হোসেন দীপ অভিযোগ করে গণমাধ্যমকে জানায়, গতকাল রাতে কে বা কাহারা আমার লাগানো বিলবোর্ড ও ফেস্টুন ব্যানারগুলো ছিড়ে ফেলেছে। পরে আমার ব্যানার ফেস্টুনে স্থানে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ কাজ করেছে। 

 


আরও জানা যায়, গত ১৫ জুন মোগরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার পরাজয়ে প্রকাশ্যে ও গোপনে বিরোধিতা করে নান্নু। এ বিষয়ে নৌকার প্রার্থী সোহাগ রনি গণমাধ্যমে জানায়, আওয়ামী লীগের পদ-পদবিতে বসে কিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চায়। 

 


সোনারগাঁয়ে নৌকার ভরাডুবিতে পরাজিত হওয়ার পিছনে যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু নৌকার বিরুদ্ধে কাজ করেছেন বলে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন তারা আওয়ামীলীগ পরিচয় দিলেও সে মূলত ব্যক্তিলীগ করেন। এর আগে গত সিটি ইলেকশনে গত ২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল ফাঁস হয়। 

 


সেখানে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে প্রচারণায় সোনারগাঁয়ের যুবলীগ নেতা নান্নুর কাছে ৫ লাখ টাকা দাবি করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  খোকন সাহা সে ঘটনা নিয়ে বেশ আলোচনা সমোলচনা চলতে পুরো জেলা ছাড়িয়ে দেশজুড়ে। 

 


এ ঘটনায় খোকন সাহা দাবী করেন, আমি আইভীর পক্ষে নির্বাচন করার জন্য নান্নুর কাছে টাকা চাই নাই। সে (নান্নু) আমার মক্কেল। তার মামলা আমি দেখি; এ জন্য চাইছি। আমার কাছে প্রমাণ আছে, নান্নুর মামলার দায়িত্ব আমার কাছে আছে। প্রয়োজনে আমি সংবাদ সম্মেলন করে তা পরিষ্কার করব। 

 


আরও জানা যায়, গত ১ জুন সকাল ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বেপারী মার্কেটের সামনের রাস্তায় সিএনজি স্ট্যান্ডে নাদিম নামের এক সিএনজি চালককে পিটিয়ে আহত করে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। পরবর্তীতে আহত সিএনজি চালক নাদিমসহ মোগরাপাড়া চৌরাস্তা থেকে বন্দর উপজেলার নবীগঞ্জ রাস্তায় চলাচলরত দুই শতাধিক সিএনজি চালক কাইকারটেক ব্রিজের সামনে রাস্তায় গাড়ী থামিয়ে সিএনজি দিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় গাড়ী চালকরা যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নুর শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং নানা ধরনের শ্লোগান দিতে থাকে। 

 


তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ পাওয়া যায়, ২০২১ সালে সোনারগাঁও উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বারকে তার কক্ষের ভেতরে রেখে বাহির থেকে দরজা আটকে দেওয়ার অভিযোগ উঠে; উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে।

 


দুই বছর আগে নির্মাণ করা একটি ব্রিজের ঠিকাদারি কাজের বিল প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় নান্নু দলবল নিয়ে পিআইওর কক্ষে ঢুকে তাকে শাসান। কয়েক দফায় পিআইওর টেবিল চাপড়ানোর পর তাকে ভেতরে রেখে বাহির থেকে দরজা লক করে দেন। 

 


এখানেই শেষ নয় তার কুকর্ম সোনারগাঁয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু রাস্তাঘাট নির্মাণ করার কারণে কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ জনগণ লাইভে এসে তাকে নিয়ে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করে। 

 


জানা যায়, ২০১৭ সালের ২৪ মার্চ সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি নির্বাচিত হন রফিকুল ইসলাম নান্নু তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন সময় নানা অপকর্ম টেন্ডারবাজী দলীয় বক্তব্যে অশালীন বক্তব্যসহ নানা কারণে অতি অল্প সময়ে আলোচিত হয়ে ওঠেন এই নেতা। 

 


তারপর ২০২১ সালের ২৩ মার্চ আওয়ামীলীগের মূল দল আহবায়ক কমিটির সদস্য পদে স্থান পেয়ে যায়। তার এই বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারণে সমলোচিত হচ্ছে যুবলীগ ও তার মূলদল আওয়ামীলীগ স্থানীয় অনেক নেতারাই দাবি তুলেন। এতে সোনারগাঁয়ের বহু নেতাকর্মীরা তার ভয়ে তটস্থ হয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন