Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে  দুই দোকান পুড়ে ছাই  

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে  দুই দোকান পুড়ে ছাই  
Swapno

 

সোনারগাঁয়ের বারদি বাজারে অগ্নিকান্ডে দুই দোকান ভস্মিভূত হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি কনফেকশনারী ও একটি টেইলারের দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যেতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার। জানা যায়, উপজেলার বারদি বাজারের বটতলা এলাকায় শরীফা কনফেকশনারী ও  সালাউদ্দিন টেইলার্সে গতকাল সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

 

 

আগুনে কনফেকশনারী দোকানের ফ্রিজ, টিভি সিসি ক্যামেরা, মনিটর, পন্য সামগ্রী ও টেইলার্সের দোকানের মেশিন ও কাপড় পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শরীফা কনফেকশনারীর মালিক আজিজুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরে বাজার থেকে একাধিক মানুষ ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন