Logo
Logo
×

নগরের বাইরে

চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো পুলিশ
Swapno

 

সিদ্ধিরগঞ্জে চুরি হওয়া স্বর্ণ দ্রুততার সাথে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো থানা পুলিশ। ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে অভিনব কায়দায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।  ঘটনার পরে দ্রুততার সাথে স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতার করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন বাজুস নারায়ণগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ।

 

পুর্ণিমা জুয়েলার্সের মালিক রতন দা জানায়, স্বর্ণ চুরি হওয়ার পরেই সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় পুলিশ দ্রুততার সাথে আসামী গ্রেফতার ও চুরি হওয়া স্বর্ন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ পাওয়ার পরে (৪ সেপ্টেম্বর) রবিবার রাতে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত জামিল উদ্ধার হওয়া স্বর্ণ আমাদের বুঝিয়ে দিয়েছে।  

 

জানা যায়, গত (২১ আগস্ট) রবিবার বিকাল ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে পূর্ণিমা জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল অভিনব কায়দায় চুরি করে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারীরা বিষয়টি টের পেয়ে দৌঁড়ে গিয়ে চোর চক্রের সদস্য মাহবুব আলম খোকনকে (৪৩) আটক করে।  এসময় অন্য চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শওকত জামিল ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোরকে নিয়ে রাতেই ঢাকার সায়দাবাদ এলাকার আবাসিক হোটেল মর্ডান এ অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫ ভরি ৯ আনা স্বর্ণ উদ্ধার করে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন