Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে আ’লীগে কোন কোন্দল নেই : কায়সার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০২ পিএম

সোনারগাঁয়ে আ’লীগে কোন কোন্দল নেই : কায়সার
Swapno

 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমূখ।

 

সোনারগাঁ প্রেস ক্লাবের সদস্য ও সোনারগাঁয়ের বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।

 

সভায় সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, কি এক অজ্ঞাত কারণে প্রচার করা হয় সোনারগাঁ আওয়ামী লীগে কোন্দল রয়েছে। এটা বলে একটা মহল সোনারগাঁ আওয়ামী লীগকে দুর্বল প্রমাণ করতে চায়। কিন্তু সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। যার ফলাফল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সবাই দেখেছে।  

 

আমাদের মধ্যে কোনো কোন্দল নেই। তবে রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এটা মন্দ কিছু নয়। সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার বলেন, ঐক্যবদ্ধ ভাবে সোনারগাঁ আওয়ামী লীগের সম্মেলন করা হয়েছে। সম্মেলন সফল হয়েছে। যারা দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে ছিল, তারাই কমিটিতে স্থান পাবেন। কোনো হাইব্রিড স্থান পাবে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন