Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ রাজিব ও মামুন গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ পিএম

বন্দরে ইয়াবাসহ রাজিব ও মামুন গ্রেপ্তার
Swapno

 


বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ  রাজিব (৩১) ও আশরাফুল ইসলাম ওরফে মামুন (৩১) নামে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌনে ৬টায় বন্দর থানার সোনাকান্দাস্থ আনোয়ার ষ্টোরের সামনে অভিযান চালিয়ে  ওই দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা তেঁতুল তলা এলাকার লুৎফর রহমান পারুল মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে রাজিব ও একই থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম মামুন।

 

 

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আরিফ শেখ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৯)২২। পুলিশ গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সোমবার মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন