রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ওসাবেক সভাপতি মনির হোসেনের স্মরনসভা
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৪ পিএম
রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক, সাবেক সভাপতি ও উপদেষ্টা মরহুম মনির হোসেন মনুর স্মরণে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারফ, রূপগঞ্জ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলম হোসেন, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক।
এছাড়াও উক্ত স্মরনসভায় উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের চীফ রিপোর্টার কাউসার আহমেদ, সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সুশীল সরকার, নিজাম উদ্দিন আহমেদ, জিএম শহিদসহ প্রমুখ।
এ সময় সাংবাদিকরা মরহুম মনির হোসেন মনুর দীর্ঘ দিনের সাংবাদিকতা ও ব্যক্তিজীবনে সমাজে অবদান শীর্ষক আলোচনা করেন, পরে দোয়া ও মোনাজাত করা হয়। এন.এইচ/জেসি


