Logo
Logo
×

নগরের বাইরে

গায়ে মূল্য না থাকায় আব্দুল্লাহ সুইটসে জরিমানা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

গায়ে মূল্য না থাকায় আব্দুল্লাহ সুইটসে জরিমানা
Swapno


ফতুল্লায় পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অভিযোগে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তক্কার মাঠ এলাকার আব্দুল্লাহ সুইটসে ওই অভিযান পরিচালনা করা হয়।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মো. সেলিমুজ্জামান বলেন, ‘আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আব্দুল্লাহ সুইটস নামের বেকারিতে অভিযান চালানো হয়।’

 

 

‘এ সময় আমরা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির প্রমাণ পাই। তাই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন