Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ পাঁচ কিশোর আটক

রূপগঞ্জ প্রতিনিধি

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৬ পিএম

রূপগঞ্জ প্রতিনিধি
Swapno


রূপগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ কিশোরকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে তারাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুটি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, একটি স্টিলের কাটারি এবং একটি সিজার (কাঁচি) উদ্ধার করা হয়। আটকরা হলেন- মো. সজিব হোসেন, সুজন, রনি, সোহেল মিয়া ও খবির।

 

 

তাদের প্রত্যেকের বয়স ১৯-২০ বছর। র‌্যাব জানায়, আটকরা ‘সজিব বাহিনী’ নামের এক কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে তাদের প্রতিপক্ষ কিশোরগ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট দেখানোর জন্য তারাবো বালিরমাঠে চাপাতি, চাকু, স্টিলের কাটারি, কাঁচিসহ একত্রিত হয়েছিল।

 

 

তারা দীর্ঘদিন যাবত রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন