Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির হয়রানির শিকার গ্রাহকরা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির হয়রানির শিকার গ্রাহকরা
Swapno

 

সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা। এমন ভোগান্তি ও হয়রানির প্রতিকারের জন্য গ্রাহকরা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননা। ফোন রিসিভ না করার কারনে বেশী ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। গ্রাহকরা অভিযোগ করে বলেন, গত কিছুদিন যাবৎ বিদ্যুতের সমস্যার জন্য নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম স্যারের নাম্বারে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। শুধু তাই নয় এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যাপারে তাকে ফোন করা হচ্ছে কিন্তু তিনি ফোন ধরছেন না।

 

গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম স্যার যদি ফোন না ধরেন তাহলে সরকার মোবাইল ফোনটি কেন দিয়েছেন ?। নতুন নির্বাহী প্রকৌশলী যোগদান করার পর থেকে বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বেড়েছে। সরকারের নিয়ম অনুযায়ী দিনে ২ ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং দেওয়ার পরেও বিভিন্ন অজুহাতে সিদ্ধিরগঞ্জ এলাকাতে প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা  লোডশেডিং দেওয়া হয়। এতে করে সিদ্ধিরগঞ্জের বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, অবৈধ অর্থের বিনিময়ে আবাসিক এলাকায় বিদ্যুৎ সংকট দেখিয়ে শিল্প কারখানার চাহিদা মত বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ভাবে চলতে থাকলে যে কোন মূর্হুতে এলাকাবাসীর ক্ষোভ সংঘর্ষে রুপ নিতে পারে। এলাকার সচেতন মহল জানান, নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম আসার পর থেকেই এলাকায় লোডশেডিংয়ের পরিমাণ বাড়তে থাকে এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবহার বেড়েছে। উক্ত বিষয়ে জানতে নারায়ণগঞ্জ ডিপিডিসির প্রধান প্রকৌশলী শহিদুল মান্নানকে বার বার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি এবং সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামকেও ফোন দিলে তিনিও ফোন ধরেননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন