Logo
Logo
×

নগরের বাইরে

নিয়ম-নীতির তোয়াক্কা করেনা  আজাদ-রিফাত ফাইবার্স লি.

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

নিয়ম-নীতির তোয়াক্কা করেনা  আজাদ-রিফাত ফাইবার্স লি.
Swapno


# সবাইকে ম্যানেজ করেই চলছে জানিয়েছেন এক কর্মকর্তা
# এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে : উপ-মহাপরিদর্শক

 

বিদ্যুৎ সাশ্রয় করে লোডশেডিংয়ের তীব্রতা কমাতে সারাদেশের শিল্পাঞ্চলগুলোকে সাতটি ভাগে ভাগ করে সাপ্তাহিক ছুটি আলাদা করে দিয়েছে সরকার। গত ১১ আগষ্ট বৃহস্পতিবার কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলবে।

 


নারায়ণগঞ্জ শিল্পাঅঞ্চলের মধ্যে অন্যতম স্থানে রয়েছে সরকারের নির্দেশনা ফতুল্লা অঞ্চল। সরকারী নির্দেশনা অনুযায়ী এই অঞ্চলের কল-কারখানা,ডাইংগুলো বন্ধের দিন ধার্য করা হয়েছিলো প্রতি বুধবার। আশে পাশের প্রায় ফ্যাক্টরী, ডাইং বন্ধ থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ে কোনা প্রকারের দিক নির্দেশনা না মেনেই বুধবারে ও খোলা রাখা হচ্ছে ফতুল্লার রামারবাগ কাঠেরপুল এলাকার আজাদ রিফাত ফাইবার্স (প্রা.) লি.। তারা তাদের এই প্রতিষ্ঠান নিয়মিত দিনের মতোই চালু রাখে। তারা মুনাফার স্বার্থে সরকারী নির্দেশনাকে অমান্য করে চলেছেন।

 

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে রয়েছেন আশেপাশের অন্যান্য মালিকরা। তাদের ধারণা তারা কোনা প্রকারে কাউকে ম্যানেজ করে এই ধরণের কাজ করছে তারা। এই বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজেও বিদ্যুৎ অপচয় না করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন। এমন কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে ভবিষ্যতে দেশে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

 


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আজাদ ডাইংয়ের এক কর্মকর্তা জানান, আমরা শুনেছি সরকারি নিয়মে এই আশেপাশের অনেক গামেন্টর্স, ফ্যাক্ট্যারী, ডাইং বন্ধ থাকে। কিন্তু আমাদেরটা চালু থাকে এটাতো খারাপ সরকারি নিয়ম এটা সবার মানা দরকার। কিন্তু তারা উঁচু মাপের লোক তো তারা এগুলোকে তোয়াক্কা করে না। আর আমরা যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে চাই তাহলে আমাদের চাকুরী থাকবে না। তাই আমরা কোনো প্রকারের কোনো কিছুকে দেখেও না দেখার মতো করে সব কাজ করে যাই।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ কল-কারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সোমেন বড়ুয়া যুগের চিন্তাকে জানান, আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো তথ্য আসে নাই। আমাদের কাছে একটা নির্দেশনা রয়েছে। কেউ যদি নিজস্ব পদ্ধতিতে যদি বিদ্যুৎ উৎপাদন করে যেমন জেনারেটরের মাধ্যমে চালায় তাহলে আমাদের কিছু বলার নেই। আর যদি সরকারি বিদ্যুৎ চালিয়ে থাকে তাহলে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব।

 


এ বিষয়ে বিকেএমইর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সাহেবের মুঠোফোনে কয়েকবার কল করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন