Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দেড়শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

বন্দরে দেড়শ’ অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন, জরিমানা দেড় লাখ
Swapno

 

বন্দরে একটি আবাসন প্রকল্পে ষোলটি বাড়ির দেড়শ’ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এসময় দশটি বাড়ির মালিককে দেড় লক্ষাধিক টাকা জরিমানাসহ বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।

 

 

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আমিন হাউজিংয়ের দুইটি ব্লকে এই অভিযান পরিচালিত হয়।

 

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, ‘আবাসন প্রকল্পটির অধিকাংশ বাড়ির মালিকরা অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ নিয়ে একেক বাড়িতে পনের থেকে বিশটি করে চুলা ব্যবহার করে আসছেন। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন।

 

 

তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে সংযোগগুলো বিচ্ছিন্নসহ দশ বাড়ির মালিকের কাছ থেকে মোট এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

 

 

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লিমিটেড এর সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, অবৈধ সংযোগ প্রদানকারিদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিয়মিত অভিযান চালিয়ে পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন