Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর অর্ধ গলিত লাশ উদ্ধার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর অর্ধ গলিত লাশ উদ্ধার
Swapno


সিদ্ধিরগঞ্জে পাঁচতলা ভবনের একটি বাসা থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পাইনাদী সিআইখোলা এলাকার শাহাদাত হোসেন মালিকানাধীন ওই বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

 

 

ওই বাড়ির মালিক শাহাদাত হোসেন জানান, গত মাসের ১ তারিখ আমার বাসায় বাড়ি ভাড়া নিয়ে উঠেছেন তারা। আজ বিকেলের দিকে বাসার অন্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে আমাকে জানায়। অতঃপর আমি পুলিশকে ফোন করে বিষয়টি অবহিত করি।

 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছি। তবে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় আমরা ধারণা করছি এটা আত্মহত্যা হত্যা হতে পারে। এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’ এন,এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন