Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে দুই মোটরসাইকেল আরেহী নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে দুই মোটরসাইকেল আরেহী নিহত
Swapno

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের ঢালে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 


রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ রেজা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং আমির হামজা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে আমির হামজা ও একই এলাকার সেলিম রেজার ছেলে শ্রাবণ রেজা।

 


ঘাতক গাড়িটিকে সনাক্ত করা সম্ভব হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন মুঠোফোনে যুগের চিন্তা’কে জানান, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী পরিবারদ্বয়কে আসতে বলা হয়েছে; মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন