Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলার দুই পলাতক আসামী গ্রেপ্তার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলার দুই পলাতক আসামী গ্রেপ্তার
Swapno


সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলার পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইয়াউর রহমান মুন্সিগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর দামারন এলাকার রহিম বেপারীর ছেলে হোসেন (২১), একই জেলার কোদাল ধোয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আশরাফ ওরফে আশাবুদ্দীন (৩৭)।  

 

 

এবিষয়ে উপ-পরিদর্শক ইয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামী ডাকাতির বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ সুত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকায় একটি পিকাপসহ গ্যাস সিলিন্ডার ডাকাতির ঘটনা ঘটে।

 

 

উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী ছিলেন সাব্বির ও আশাবুদ্দিন।

 

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান জানান, `আসামীদের গতকাল রাতেই আমরা গ্রেপ্তার করেছি। আজ দুপুরে আদালতে পাঠানো হলে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন