Logo
Logo
×

নগরের বাইরে

মিশুক কেড়ে নিতেই চালককে খুন করে দুর্বৃত্তরা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৬ পিএম

মিশুক কেড়ে নিতেই চালককে খুন করে দুর্বৃত্তরা
Swapno

 

বন্দরে মিশুক চালক ফেরদৌসকে (১৮) জবাই করে হত্যার পর লাশ ফেলে দিয়ে মিশুক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার  কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদীস্থ জনৈক কাজী কাইয়ুম মিয়ার নিঝুম বিটা বাড়ি থেকে হাত-পা বাধা অবস্থায় ওই মিশুক চালকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফেরদৌস বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদিস্থ জাহাঙ্গীর নগর এলাকার দিনমজুর নজরুল মিয়ার ছেলে। নিহতের পিতা দিনমজুর নজরুল ইসলাম  জানান, প্রতিদিনের ন্যায়  গত রোববার বিকাল ৫টায় আমার ছেয়ে ফয়সাল মিশুক নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফিরে।

 

সোমবার সকালে কলাগাছিয়া ইউনিয়নের দিঘলীস্থ জনৈক কাজী কাইয়ুম মিয়ার নির্জন ভিটা বাড়ি থেকে হাত-পা বাধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি বন্দর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। অজ্ঞাত ছিনতাইকারিরা আমার ছেলেকে গলা কেটে হত্যা করে তার ব্যবহারকৃত মিশুকটি  ছিনতাই করে নিয়ে যায়। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে নির্জন স্থানে গলাকাটা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।

 

পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে অটো ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা । হত্যাকারীদের সনাক্ত করার জন্য পুলিশ কাজ করছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন