Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৯ পিএম

সিদ্ধিরগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড
Swapno


সিদ্ধিরগঞ্জে তিনটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জালকুড়ি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিষয়টি জানায়।

 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল্লা জানান, আমরা ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডের ঘটনায় তিনটি বসতবাড়ির কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন