Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ডাকাত গ্রেফতার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৮ পিএম

আড়াইহাজারে ডাকাত গ্রেফতার
Swapno

 

আড়াইহাজারে ইকবাল (২৭) নামে একাধিক ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইকবাল আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, ইকবালের নামে আড়াইহাজার থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার পর গোপালদী ফাঁড়ি পুলিশের এস আই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন