Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদাত-ইমন গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৬ পিএম

ফতুল্লায় দুর্ধর্ষ সন্ত্রাসী শাহাদাত-ইমন গ্রেফতার
Swapno


ফতুল্লার মুসলিম নগর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী শাহাদাত (২৭) ও ইমনকে (২৭) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের কে ফতুল্লার মুসলিম নগর থেকে গ্রেফতার করা হয়।

 

 

 

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানার মোক্তারের পুত্র শাহাদাত ও একই এলাকার দ্বিন ইসলামের পুত্র ইমন(২৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শুক্রবার ভোর রাত চারটার দিকে মুসলিমনগর এতিমখানা এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী বহু সংখ্যক মামলার আসামী শাহাদাত ও ইমনকে গ্রেফতার করে।

 

 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা সহ বহু সংখ্যক অভিযোগ ও সাধারন ডায়েরী রয়েছে বলে জানায় পুলিশ। ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ‘ফতুল্লা থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় পলাতক আসামী। শুক্রবার ভোর রাতের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন