আড়াইহাজারে গাঁজা ও ফেন্সিডিল মাদকব্যাবসায়ী আটক, ট্রাক জব্দ
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩১ পিএম
আড়াইহাজারে গাঁজা ও ফেন্সিডিল মো. ছায়েদ মিয়া (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৩। শুত্রবার (১৬ সেপ্টেম্বর) র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপারেশনস) সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ছায়েদ মিয়া হবিগঞ্জ জেলার মৃত হেকিম মিয়ার ছেলে। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন এলাকা থেকে ছায়েদ মিয়াকে আটক করে।
আটকের সময় তার ট্রাক তল্লাশি করে চালকের বাম পাশের সিটের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬৭ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইলফোন, ১টি সীমকার্ড এবং নগদ ২ হাজার ১৬০ টাকা জব্দ করে। মাদক পরিবহনের অপরাধে ট্রাকটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ জেলাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা, ফেন্সিডিল কেনা-বেচা করে আসছিলেন। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার ফারজানা হক।


