সাবেক এমপি গিয়াসউদ্দিনের সহধর্মিনীসহ তিনজনের স্মরণে শোকসভা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৬ পিএম
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মরুহুম মতিউর রহমান বেপারী এবং প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সহ-ধর্মীনি মরুহুম মোসা. তোহফিজা বেগম ও প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবের সহ-ধর্মীনি মরুহুম তাহমিনার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের কার্যালয়ে এ শোক সভা ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধান।
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান রিপন, প্রগতি সংসদের সভাপতি এস.এম নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম এ মান্নান, মো. শামসুদ্দিন আহমেদ, মো. আমিরূল হক, জহিরুল হক, কাজী মোস্তফা কামাল, জামাল হোসেন কাজল, পল্টু কর্মকার, আলী আকবর খান, নূর হোসেন মুন্না, রহিম উদ্দিন ফারুক আহমেদ, নজরুল ইসলামসহ প্রমুখ। এন.এইচ/জেসি


