ফতুল্লায় কিশোর দলের ৭ সদস্য গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫২ পিএম
ফতুল্লায় একটি নিটিং কারখানার ফিডার ম্যানকে (নিটিং অপারেটর) মারধরের ঘটনায় কিশোর দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোবাবার (১৮ সেপ্টেম্বব) রাতে তাদেরকে শাসনগাও বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শাসনগাঁও কলাবাগান এলাকার জিসানের ভাড়াটিয়া আ. মালেকের ছেলে রাকিব(১৮) একই এলাকার আসাদের ছেলে মৃদুল(১৮), দেলোয়ার হোসেনের পুত্র জুয়েল(১৮),মহর বানের ভাড়াটিয়া সুজনের ছেলে মেহেদী হাসান(১৯), মিজানের বাড়ীর ভাড়াটিয়া সানু চৌকিদারের ছেলে হৃদয়(১৯) খোকনের ভাড়াটিয়া নুর মোহাম্মদের ছেলে বসার(১৭) ও মনিরের ভাড়াটিয়া মৃত রায়হানের ছেলে রিকন ইসলাম(১৮)।
পুলিশ জানায়, রোবাবার রাত আটটার দিকে গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দেশীয় তেরি ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার রড দিয়ে ফতুল্লার শাসনগাও শিল্প পার্কস্থ জান্নাত নিট ফেব্রিক্স এন্ড নিটিং নামক একটি কারখানার ফিডার ম্যান সুইটকে (২৩) এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
সংবাদ পেয়ে রাত দশটার দিকে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে পুলিশের একটি দল বিসিক শিল্প পার্ক এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত কিশোর দলের সাত সদস্য কে গ্রেফতার করে।
এ ঘটনায় কারখানাটির মালিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, গ্রেপ্তারকৃতরা ফতুল্লার বিসিক এলাকা জুড়ে যে কোন তুচ্ছ ঘটনায় মারামারি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিয়ে থাকে। রোববার রাতে তাদের কে বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


