কলার আড়তে কাঁচা কলা পাঁকাতে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০১ পিএম
রূপগঞ্জ ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে কলার আড়তে কাঁচা কলা পাঁকাতে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড নামক ফর্মালিন। একদিনেই পাঁকানো হচ্ছে কলা। এটা কলা তো নয়, এ যেন বিষের দলা। অভিযোগ উঠছে প্রশাসনের সামনেই মানুষের শরীরের ক্ষতিকর এই কার্বাইড কলায় মেশানো হলেও প্রশাসন রয়েছে নিরব। প্রতিরোধে কতৃপক্ষের নেই কোন ধরনের তৎপরতা। জানা যায়, আব্দুল হক সুপার মার্কেটের মাছ বাজার বন্ধ করে বসিয়েছে কলার আড়ৎ। এছাড়াও ফাঁড়ির পশ্চিম পাশে আউয়াল মার্কেটেও কলায় কার্বাইড মেশানো হচ্ছে তাও প্রকাশ্যে।
সাধারন মানুষের মধ্যে কর্তৃপক্ষ নিয়ে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। কতৃপক্ষের অসাধু কর্তাদের মাসোয়ারা দিয়ে প্রকাশ্যেই কাঁচা কলা পাঁকিয়ে আবার ফাঁড়ির সামনে বিক্রি করছে। অভিযোগ উঠছে মহাসড়কের উপর কলার গাড়ি রেখে কলা নামালেও হাইওয়ের পুলিশ নিরব।
হাইওয়ে পুলিশের সামনে মহাসড়কে গাড়ি রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও তাদের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। কলার আড়ৎদার এমরান বলেন পুলিশকে টাকা দেই? তারা কেন আমাদের মামলা দিবে। অভিযোগ উঠেছে আব্দুল হক মার্কেটের কলা ব্যবসায়ী এমরান ও জামাল ভুলতা ফাঁড়িতে প্রতিমাসে তিন বস্তা করে চাউল দিয়ে আসছে। যে কারনে ফাঁড়ি পুলিশ তাদেরকে কিছু বলে না।
খবর নিলে জানা যায় এলাকার আড়ৎ এর সকল কলা ব্যবসায়ীরা প্রতিদিন অপরিপক্ব কলায় কার্বাইড নামের ফর্মালিন মিশিয়ে এক দিনে কাঁচা কলা পাঁকিয়ে বাজারে বিক্রি করে আসছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় এসকল কলা ব্যবসায়ীরা খোদ পুলিশ ফাঁড়ির সামনে মহাসড়ক দখল করে পরসা সাজিয়ে বীরদর্পে ব্যবসা চালিয়ে আসছে।
সচেতনমহল মনে করেন, যদি সামান্য তিন বস্তা চাউল দিয়েই পুলিশের সামনে কলায় বিষ মিশিয়ে বিক্রি করা যায় তাহলে কোন দিনই বিষ মেশানো বন্ধ করবে না।


