Logo
Logo
×

নগরের বাইরে

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে কিশোরের মৃত্যু
Swapno

 

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।  সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদমজী-চাষাঢ়া সড়কের সুমিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন পুলিশ।  নিহত সোহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলি গ্যাসলাইন উত্তর পাড়া এলাকার বারেকের ছেলে।

 

 

স্থানীয় সুত্রে জানা গেছে, সোহান ও হাসান দুজনই সুমিলপাড়া এলাকার ফাস্টকেয়ার বাইকজোন নামের একটি দোকানের কর্মচারী ছিলেন। পুলিশসূত্রে জানা যায়, গতকাল দুপুরে সোহান মোটরসাইকেলযোগে হাসানের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এবং মোটরসাইকেল চালক হাসানকে গুরুতর আহত অবস্থায় খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পরই কাভার্ডভ্যান চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন