Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৯ পিএম

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Swapno



ফতুল্লায় তিন সন্তানের জননী (৩১) কে দুই দিন আটকে রেখে একাধিকবার ধর্ষন করার অভিযোগে রঞ্জিত হাওলাদার (৩৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লার রেল লাইন বটতলা এলাকা থেকে ধর্ষক রঞ্জিত হাওলাদার কে গ্রেফতার সহ উদ্ধার করা হয় আটকে রাখা ভুক্তভোগী গৃহবধূকে।

 

 

 

 

 

 

 

 

 

গ্রেফতারকৃত রঞ্জিত হাওলাদার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পূর্ব সুবিধাখালির সঞ্জয় হাওলাদারের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী ঐ গৃহবধূ শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ্য করা হয়,বাদী তিন সন্তানের জননী।

 

 

 

 

 

 

 

 

 

সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা এলাকায় স্বামীর বাড়ীতে বসবাস করে আসছিলো। চলতি বছরের মার্চ মাসের ২০ তারিখে সে অসুস্থ হয়ে পরলে তাকে স্থানীয় একটি  হাসপাতালে ভর্তি করানো হয়। তার সুস্থতার জন্য রক্তের প্রয়োজন হলে ব্লাড ডোনার্স নামক একটি সংগঠনের হয়ে তাকে রক্তদান করে গ্রেফতারকৃত রঞ্জিত হাওলাদার।

 

 

 

 

 

 

 

 

তখন কৌশলে রঞ্জিত বাদীর মোবাইল নাম্বার সংগ্রহ করে। পরবর্তীতে সে প্রায় সময় বাদী কে ফোন করে উত্যক্ত সহ প্রেমের প্রস্তাব দিতো। বাদীর স্বামী তার কর্মস্থল যশোরে থাকায় বাসায় সন্তানদের নিয়ে একাই থাকতো বাদী। দিনকে দিন গ্রেফতারকৃতের উত্যক্তের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে বাদী তার সন্তানদের নিয়ে ফতুল্লা মডেল থানা সীমান্তের পাগলা নন্দলালপুর এলাকায় বসবাসকারী বাবা- মায়ের নিকট চলে আসে।

 

 

 

 

 

 

 

 

 

বিষয়টি জানতে পেরে গ্রেফতারকৃত রঞ্জিত হাওলাদার ২১ সেপ্টেম্বর বিকেল পাচটার দিকে পাগলা নন্দলালপুর এসে বাদী কে কৌশলে বাসা থেকে বের করে একটি সিএনজি যোগে রেললাইন বটতলাস্থ একটি বাড়ীতে নিয়ে এসে একটি কক্ষে আটকে রেখে বাদীকে জোড় পূর্বক ধর্ষন করে।

 

 

 

বাদীর বাবা- মা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আটকে রাখার বিষটি জানতে পেরে পুলিশ কে জানালে পুলিশ রাতে অভিযান চালিয়ে রঞ্জিত হাওলাদার কে গ্রেফতার সহ উদ্ধার করে তিন সন্তানের জননী ভুক্তভোগী গৃহবধূ কে।

 

 

 

 

 

 

 

 

 

 



এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা (টু) জানায়, বৃহস্পতিবার রাত দশটার দিকে ফতুল্লার রেল লাইন বটতলার হাজী অলিউল্লার বাড়ীতে অভিযান চালিয়ে গৃহবধূকে উদ্ধার সহ গ্রেফতার করা হয়েছে রঞ্জিত হাওলাদার কে। এ ঘটনায় ঐ গৃহবধূ নিজেই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন