Logo
Logo
×

নগরের বাইরে

মাসদাইরে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

মাসদাইরে ইয়াবা-গাঁজাসহ যুবক গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় এক ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। তাদের দাবী আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) সন্ধ্যায় ফতুল্লা মাসদাইর বাড়ৈভোগ এলাকায় ফারিয়া গার্মেন্টসের সামনের থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ শ’ পিস ইয়াবা ও ৯শ’ পুড়িয়া (৩কেজি পরিমান) গাঁজা উদ্ধার করে বলে জানায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

 

নিশ্চিত করেছেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটার সৈকত দত্ত। আটককৃত ব্যাক্তির নাম মো. মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০)। সে ফতুল্লা মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টস সংলগ্ন মোসলেম মিয়ার ছেলে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে

 

 

 

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি দল ফতুল্লা মডেল থানা সীমান্তের মাসদাইর বাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৯০০ পুড়িয়া (৩কেজি পরিমান) গাঁজাসহ মাদক ব্যবসায়ী মাসুদ ওরফে হোটেল মাসুদকে আটক করা হয়।

 

 

 

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক গণমাধ্যমকে জানান, আটক মাসুদ ওরফে হোটেল মাসুদ পেশাদার মাদক ব্যবসায়ী। তার বির”দ্ধে হত্যা, মাদকসহ বহু সংখ্যক মামলা রয়েছে। মাদক আইনে মাসুদের বির”দ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন