Logo
Logo
×

নগরের বাইরে

দলিল লেখক মোশাররফ হত্যার রহস্য উদঘাটন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৪ পিএম

দলিল লেখক মোশাররফ হত্যার রহস্য উদঘাটন
Swapno


সোনারগাঁয়ে স্ত্রী শাহিনুর আক্তারের পরকীয়া প্রেমের বলি হয়ে প্রাণ দিতে হয়েছে স্বামী মোশাররফ ভূইয়া নামের এক দলিল লেখককে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে আগে থেকেই ঘরের জানালা খোলা রাখে শাহিনুর আক্তার। জানালায় কোন রড বা গ্রীল না থাকায় সহজেই ঘরের ভিতর প্রবেশ করে পরকীয়া প্রেমিক রিপন হোসেন।

 

 

 

এসময় শাহিনুর আক্তার ও রিপন হোসেন দুজনে মিলে ঘুমন্ত মোশারফকে এলোপাতাড়ি আঘাত করে আহত করার পর বাথরুমে নিয়ে পড়নের লুঙ্গি গলায় প্যাঁচিয়ে শ্বাস রোধে হত্যা করে মোশারফকে। এসময় ঘরে হৈচৈ হওয়ায় বড় মেয়ে মিম আক্তার তার চাচাকে ফোন দিতে গেলে শাহিনুর আক্তার বলে ঘরে ডাকাত এসেছে, কেউ কোন শব্দ করো না, তাহলে সবাইকে মেরে ফেলবে।

 

 

 

 

তাই সহজেই মোশারফকে হত্যা করে পালিয়ে যায় পরকীয়া প্রেমিক রিপন হোসেন। রিপন পালিয়ে যাওয়ার পর শাহিনুর আক্তার ও তার মেয়ে কান্নাকাটি করে বলতে থাকে ডাকাত এসে মোশারফকে হত্যা করেছে। এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার কাচঁপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে। নিহত মোশারফ ভূইয়া খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আঃ কাদির ভূইয়ার ছেলে।

 

 

 

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য মোশাররফের স্ত্রী কন্যা সহ ৪ জনকে আটক করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ বিল্লাল হোসেন। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদে শাহিনুর আক্তার এ ঘটনায় পরকীয়া প্রেমিক রিপন ও তার জড়িত থাকার কথা স্বীকার করেন।

 

 

 

 

পরে শাহিনুর আক্তারকে গ্রেফতার দেখানো হয়। নিহতের ভাই সোলেমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম জানান, `এই হত্যাকান্ডের ঘটনাটি একটি পরকীয়া প্রেমের কারণে হয়েছে। জড়িত শাহিনুর আক্তারকে গ্রেফতার করা হয়েছে আরেক আসামী রিপনকে গ্রেফতারের চেষ্টা চলছে।' এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন