Logo
Logo
×

নগরের বাইরে

ডিবির জালে ইয়াবাসহ ৩ যুবক

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

ডিবির জালে ইয়াবাসহ ৩ যুবক
Swapno


ফতুল্লায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৬ সেপ্টেম্বর)  রাতে তাদেরকে ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১৫৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলো- ফতুল্লা মডেল থানার পশ্চিম ধর্মগঞ্জস্থ মনু পাকের বাড়ীর ভাড়াটিয়া মৃত মঞ্জু বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস, একই এলাকার মৃত জুলহাস মাতাব্বুরের ছেলে নুরে আলম(৪৫) ও পারভেজ আলমের ছেলে শরিফ আহম্মেদ হৃদয় (৩০)।

 

 

 

 

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আতিকুর  ও কামরুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল প্রথমে পশ্চিম ধর্মগঞ্জস্থ ভাই ভাই নামক চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে সুজন বিশ্বাসকে গ্রেপ্তার করে।

 

 

 

 

এসময় তার নিকট থেকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে রাত আটটার দিকে একই এলাকায় পৃথক অপর এক অভিযানে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট নুরে আলম ও শরিফ আহম্মেদ হৃদয় কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

 

 

 

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের সহ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন